দারিয়াপুর, মেহেরপুর, বাংলাদেশ hello@lichutola.com Admin Panel
  1. হোম
  2. বংশলতিকা
  3. আব্দুল কাদের লালু
Abdul Kader Lalu
আব্দুল কাদের লালু
Abdul Kader Lalu
প্রয়াত পুরুষ পিতৃবংশ 5th Generation
ব্যক্তিগত তথ্য
মৃত্যু 20 Jun 2000
পারিবারিক সারসংক্ষেপ
2
পিতামাতা
1
স্বামী/স্ত্রী
বংশলতিকায় ফিরুন
ছকু শেখ হাজের উদ্দীন বিশ্বাস আব্দুল কাদের লালু
নোট

আব্দুল কাদের এর জন্ম তারিখ জানা যায়নি। তিনি আধুনিক মানসিকতার মানুষ ছিলেন। তার ডাক নাম ছিল লালু। পেশা হিসাবে বিভিন্ন ধরনের ব্যাবসা করলেও সর্বশেষ তিনি দারিয়াপুর পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার এর দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই পেশাতেই নিযুক্ত ছিলেন। এলাকার সাংস্কৃতিক অংগনে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি একাধারে অভিনেতা ও নির্দেশক ছিলেন। তার নির্দেশনায় এলাকার বিভিন্ন মঞ্চে যাত্রা/নাটক মঞ্চস্থ হত। তবে মেকাপ করার ব্যাপারেও তার যথেষ্ঠ সুনাম ছিল। তিনি সামাজিক ভাবে একজন প্রভাবশালী ব্যাক্তি ছিলেন। দীর্ঘদিন তিনি দারিয়াপুর উত্তরপাড়া সমাজের সাধারন সম্পাদক পদে এবং মৃত্যুর আগে বেশ কিছুদিন দারিয়াপুর উত্তরপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তার স্ত্রীর নাম রোকেয়া বেগম। তিনি মেহেরপুর জেলা ও সদর উপজেলার আমঝুপি গ্রাম নিবাসী মরহুম আব্দুর রহমানের কন্য ছিলেন। তাদের বিবাহ তারিখ জানা যায়নি। রোকেয়া বেগম ১৯৮৮ খ্রিষ্টাব্দের ০১ অক্টোবর ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। পরবর্তীতে আব্দুল কাদের মেহেরপুর জেলা ও সদর উপজেলার রাজাপুর গ্রামের পানোয়ারা বেগম এর সাথে দ্বিতীয় বিবাহ করেন। আব্দুল কাদের লাংন্স ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২০০০ খিষ্টাব্দের ২০ জুন মুমুর্ষ অবস্থায় ঢাকা থেকে দারিয়াপুর নেবার পথে দুপুর ১২:০০ টায় আব্দুল কাদের ইন্তেকাল করেন।