(হাজারী মহলদার ভিখু শেখ’র বংশধর হলেও তিনি নিজের নামের সাথে বিশ্বাস যোগ করতেন। শেখ হাজের উদ্দীন বিশ্বাস এর চাইতে এলকায় তিনি “হাজারী মহলদার” নামে বেশী সমাদৃত ছিলেন। তিনি অত্যান্ত রাশভারী স্বভাবের ছিলেন। তিনি বছরের নির্দিষ্ট দিনে এলাকার ভিক্ষুক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পিছিয়ে পড়া মানুষদের সৈজন্যে প্রীতিভোজ আয়োজন করতেন। তাঁর মৃত্যু ১৫ বৈশাখ ১৩৭৩বঙ্গাব্দ। ২৮ এপ্রিল ১৯৬৬ শুক্রবার দিবাগত রাতে। বিবাহ রাজাপুর। স্ত্রীর নাম - সাকিরন নেছা। সাকিরন নেছা মৃত্যু বরণ করেন ১৫ চৈত্র ১৩৭৫ বঙ্গাব্দ। শনিবার দিবাগত রাতে)